সিলেট ছাত্রদলের লেজে গোবরে মার্কা কমিটি ঘোষনা

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের লেজে গোবরে মার্কা আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। “আন্ডার ওয়াল্ড গডফাদার’ মদদপুস্ট এই কমিটিতে নিবেদিত ছাত্রদল নেতাদের কোনঠাসা করে রাখা হয়েছে। নগর ও জেলা জুড়ে জাতীয়তাবাদী ছাত্রদলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ন্যায্য ও কাংখিত পদবঞ্চিতরা ঘোষিত কমিটির পদবী প্রত্যাখ্যান করে পদত্যাগ করতে পারেন বলে দলীয় সুত্রে জানা গেছে

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ কমিটি অনুমোদন দেন।
গঠিত ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটিতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি, দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোতাক্কাবীর সাকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অপর দিকে মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুদীপ জ্যোতি কে সভাপতি, ফজলে রাব্বী আহসানকে সাধারণ সম্পাদক ও রুবেল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ