সিলেট নগরীতে যুবক খুন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪) । তিনি  শিবগঞ্জ লামাপাড়া এলাকার আর্জান আলীর ছেলে ।  শনিবার রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ লামাপাড়া গলির মুখ এলাকার পূর্বাশা স্টেশনারির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের সামনে থেকে কয়েকজন যুবক চোর চোর চিৎকার দিয়ে নিহত ওই যুবককে ধাওয়া দিলে আমার দোকানের সামনে এসে পড়ে যায়।
এসময় আমি স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ