সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক : চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। আবার সরকারবিরোধী বিএনপির হরতাল ও ভোট বর্জন কর্মসূচি। এ নিয়ে জনমনে আতঙ্কের শেষ নেই। তাই বহুল কাঙ্খিত এ জাতীয় নির্বাচনে সিলেট সদরের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
সকালে সিলেট সদর আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সবকটিই ভোটারশূন্য। পুলিশ আনসার ও দায়িত্বশীল প্রিসাইডিং এবং পুলিং অফিসারগন ছাড়া ভোটকেন্দ্রে কেউই নেই।
সিলেট সদরের সেনাতলা সিরাজুল ইসলাম মাদ্রাসা ভোট কেন্দ্রটি সম্পূর্ণ জনশূন্য। আগের রাতে ভোটকেন্দ্রের সামনে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। ভয়ে সোনাতলা বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যান। সকালে সাড়ে ৯ টায় গিয়ে দেখা যায় ভোটকেন্দ্র এমন কি বাজারই সম্পূর্ণ জনশূন্য। পুলিশ আনসারগন ভোটকেন্দ্র ঘিরে রেখেছেন।
একই অবস্থা সিলেট সদরের মইয়ারচর সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রের। সকাল ১০ টায় গিয়ে দেখা গেছে বাইরে এবং ভেতরে কোনো ভোটার নেই। আছেন শুধু আনসার ও অফিসার।
সিলেট সদরের রাজারগাঁও হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় এই দুই ভোট কেন্দ্রে উপস্থিতি না থাকায় সরকার দলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে ভাড়া করা গাড়ি পাঠিয়ে ভোটারদের নিয়ে আসার চেষ্টা করছেন।
একই অবস্থা সিলেট সদরের শাহ খুররম ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রের। সকাল ১১ টায় গিয়ে দেখা গেছে কেন্দ্রটি সম্পূর্ণ ভোটার শূন্য। আনসার ও পুলিশ উঠোনে বসে রোদ পোহাচ্ছেন।
একই অবস্থা নগরের পিটিআই স্কুল, ব্লুবার্ড হাইস্কুল, পুলিশ লাইনস স্কুল ও মদন মোহন কলেজ ভোট কেন্দ্রের।
তবে মদন মোহন কেন্দ্রের সমনে রাস্তার ধারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের খানিকটা জমায়েত পরিলক্ষিত হয়।
কোনো ভোট কেন্দ্রেই নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থির এজন্টদের দেখা মিলেনি।
ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারগন জানান, শীত থাকায় লোকজন বের হতে দেরি করছেন। বেলা বাড়ার সাথে ভোটাররাও উপস্থিত হবেন বলে তারা আশাবাদী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি