ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন গ্রেফতার

প্রকাশিত: 12:12 PM, August 25, 2020

ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন গ্রেফতার

প্রতিনিধি, বানিয়াচং:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনের কাছে ৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে । এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ