সুনামগঞ্জে একদিনেই ১১জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

সুনামগঞ্জে একদিনেই ১১জনের করোনা শনাক্ত

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ এ ।

 

সোমবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে ১১ জনের করোনা পজেটিভ ফলাফল আসে।

 

এরমধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৪ জন। যাদের মধ্যে একজন অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই জন। দোয়ারাবাজার উপজেলায় তিন জন। সুনামগঞ্জ সদর উপজেলায় একজন ও জগন্নাথপুর উপজেলায় একজন।

 

জানা গেছে, সুনামগঞ্জের আক্রান্ত ১১ জনের মধ্যে ২ জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও একজন অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। সুনামগঞ্জের সিভিল সার্জন শাসম উদ্দিন ১১ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত কয়েক দিনে সুনামগঞ্জ জেলায় মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। তার মধ্যে ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের নমুনা পুনরায় পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। তবে সুনামগঞ্জ জেলায় আগের ১৪ মিলে ও আজকের করোনা পজেটিভ ১১ জন হয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৫ জনে।

আরও পড়ুন  জুড়ীতে আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ