সিলেট | |
প্রকাশিত: 11:01 PM, July 19, 2016
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট।
ওই শিক্ষার্থীর নাম আবদুল আজিজ। তিনি শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশ ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টরের ছাত্র।
সোমবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে ঢাকার একটি টিম তাকে আটক করে নিয়ে আসে।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গুলশানে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় ১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিহত হয়েছেন। সুত্র: আরটিএনএন

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি