২০ দলের মহাসচিবদের বৈঠক সোমবার

প্রকাশিত: 9:45 PM, January 29, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক  ৩০ জানুয়ারি সোমবার  বিকেল ৩ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব ও ২০ দলীয় জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে শরিক দলের মহাসচিব, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

২৯ জানুয়ারি  রোববার বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জোট সূত্রে জানা গেছে, সার্চ কমিটিকে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাদের নামের তালিকা চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে।

সর্বশেষ সংবাদ