সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এনইসির সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নে গত ১৪ মার্চ নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। সেই নির্দেশনার প্রেক্ষিতে সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এডিপির জন্য মোট দুই লাখ ৭৬ হাজার ৪০২ কোটি ৪৬ লাখ টাকার প্রাথমিক চাহিদা পাওয়া যায়। এর মধ্যে সরকারি অর্থায়ন এক লাখ ৮৫ হাজার ৩৯১ কোটি ১৯ লাখ টাকা ও প্রকল্প ঋণ-অনুদান ৯১ হাজার ১১ কোটি ২৭ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। সে হিসাবে এডিপিতে এক অর্থবছরের ব্যবধানে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা।
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি খাত-
১. পরিবহন ও যোগাযোগ: প্রায় ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা (২৬.৬৭%)।
২. বিদ্যুৎ ও জ্বালানি: প্রায় ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা (১৫.৩৮%)।
৩. শিক্ষা: প্রায় ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা (১১.৩৬%)।
৪. গৃহায়ন ও কমিউনিটি সুবিধা: প্রায় ২৪ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা (৯.৩৮%)।
৫. স্বাস্থ্য: প্রায় ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা (৭.৮০%)।
৬. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: প্রায় ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ টাকা (৬.৭৯%)।
৭. কৃষি: প্রায় ১৩ হাজার ২১৯ কোটি ৫৯ লাখ টাকা (৪,৯৯%)।
৮. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: প্রায় ১১ হাজার ৮৯ কোটি ৪৩ লাখ টাকা (৪.১৮%)।
৯. শিল্প ও অর্থনৈতিক সেবা: প্রায় ৬ হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা (২.৪৫%)।
১০. বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি: প্রায় ৪ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা (১.২৫%)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি