সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুত সরবরাহ সিলেটে। সিলেট নগরীসহ সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলো বিদ্যুৎ বিভাগ।
প্রভাতবেলা প্রতিবেদক♦ প্রায় ৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে সিলেট । বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বিদ্যুৎবিহীন অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা।
তিনি বলেন, যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই দ্রুত মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে এখন পিকআওয়ার থাকার কারণে কিছু এলাকায় লোডশেডিং হতে পারে।
তবে রাত ১০টার পর থেকে লোডশেডিং হয়নি। আগামী ১/২ দিনের মধ্যে পুরাপুরি মেরামত কাজ সম্পন্ন হয়ে যাবে। বিদ্যুৎ লাইন মেরামতের প্রয়োজনে বিদ্যুৎ সরবারহ বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে। জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি