সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে এসব এলাকার মানুষজন নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বুধবার (৫ জুলাই) সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের আটটি উপজেলারও বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তবে মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জেলার ১৩ উপজেলার মধ্যে ৮টিতে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি দেখা যায়নি বুধবার। তবে কিছু কিছু প্লাবিত এলাকায় পানি নামতে শুরু করেছে। সাম্প্রতিক বন্যায় জেলার ৫৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬৬ গ্রাম প্লাবিত হয়। বন্যাকবলিত এলাকাগুলোয় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন পানিবন্দি মানুষজন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাও। সব মিলিয়ে নারী, শিশু ও বয়স্কদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, ‘রোগ বালাই মোকাবিলায় প্রতি উপজেলায় মেডিক্যাল টিম কাজ করছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বন্যার্দুগত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহযোগিতা অব্যাহত রয়েছে।’
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমদ জানিয়েছেন, জেলায় বুধবার সকাল ৬টা র্পযন্ত ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আরও এক সপ্তাহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
মঙ্গলবার সিলেটে ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বন্যাকবলিত গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি