সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও খুশি করতে পারবে না।
তিনি বলেন, ইসি গঠনে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠালেও তার মধ্যে দলীয় গন্ধ খুঁজবে বিএনপি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।
হাছান মাহমুদ বলেন, ‘সার্চ কমিটি বরণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপি’র প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অংশ না নিলে ফাঁসির মঞ্চে যাবেন। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি দেখতে চাই না। সব কিছুতে কিন্তু খোঁজার চেষ্টা বন্ধ করেন।’
এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি