সিলেট | |
প্রকাশিত: 1:13 AM, July 20, 2017
ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :
সাইক্লিং এর ভাষায় এ ধরনের ভ্রমণকে বলা হয় ক্রস কান্ট্রি রাইড।
গত ১২ জুলাই সন্ধ্যায় সিলেট থেকে বাসযোগে তারা সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরদিন দুপুর নাগাদ সাতক্ষীরা পৌছান। পরে ১৪ জুলাই শুক্রবার ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে বাইসাইকেল যোগে তারা ক্রস কান্ট্রি রাইড শুরু করে সাতক্ষীরা, যশোর, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাম্মণবাড়ীয়াসহ কয়েকটি জেলা ঘুরে প্রায় ৭শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ ১৯ জুলাই বিকেলে সিলেটের তামাবিল সীমান্তে পৌছে সফলভাবে ক্রস কান্ট্রি রাইড সম্পন্ন করেন।
মোবাইল ফোনে আলাপকালে এ দুই সাইক্লিষ্ট রাজীব দে অনিক ও সৈয়দ রাফিউল ইসলাম জানান, মাদকের ভয়াবহতা সাধারণ মানুষের সামনে তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সাইক্লিং এর প্রতি মানুষের আগ্রহ বাড়াতে তারা এ ক্রস কান্ট্রি রাইডে বের হন। রাইডের শুরু থেকে শেষ অবধি যারা তাদের সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি