ওসমানীনগর ও জগন্নাথপুরে বিএনপি প্রার্থী এগিয়ে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  দেশের সাত বিভাগের ১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় বিভিন্ন পদে সোমবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টার পর থেকে গণনা চলছে। এরই মধ্যে কিছু কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে।

আমাদের ওসমানীনগর ও জগন্নাথপুর  জানান, সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ৫২ কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী ময়নুল হক চৌধুরী।

অন্যদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আতাউর রহমান ২৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে এগিয়ে রয়েছেন।

২৬টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ৯৫৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব ঘোড়া মার্কা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৮৫৬০। তাদের ভোটের ব্যবধান ৯৭১।

এছাড়া নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৩৭৯৮ ভোট এবং লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ১৬২৮ ভোট।

আরও পড়ুন  গরম দেওয়ার (র.) এর ওরুস সোমবার

জগন্নাথপুরে ২৯ কেন্দ্রে ভোটে এগিয়ে বিএনপির আতাউর:

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আতাউর রহমান ২৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে এগিয়ে রয়েছেন।

২৯টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৭৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৮টি ভোট।

এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৮টি ভোট।

জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ৩৯,৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২,২৭২ ভোট পেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ