মিছিল করতে পারেনি সিলেট বিএনপি

প্রকাশিত: 3:51 PM, May 21, 2017

মিছিল করতে পারেনি সিলেট বিএনপি

প্রভাতবেলা প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশী  প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি মিছিল করতে পারেনি। পুলিশের মৃদু বাধায় স্থানীয় রেজিস্টারে মাঠের ভেতরেই অবস্থান নেন শ’খানেক নেতাকর্মী। এখানেই বিক্ষোভ প্রদর্শন করে জ্বালাময়ি বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।

কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালনে রোববার দুপুর থেকে নেতা কর্মী জড়ো হতে থাকেন স্থানীয় রেজিস্টারী মাঠে। এক পযায়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ পুলিশকে কয়েক দফা অনুরোধ করলেও পুলিশ পাত্তা দেয়নি। পুলিশি নির্দেশনায় রেজিস্টারী মাঠের অভ্যন্তরে পথসভা করে দায়িত্ব আঞ্জাম দেন।

দলীয় একটি সুত্র জানায়, শনিবার সিলেট মহানগর বিএনপি’র নির্বাহী ও উপদেষ্টা পরিষদের সভায় আজকের কর্মসুচি বাস্তবায়নে দৃড় অংগিকার করা হয়। ২৪ ঘন্টার ব্যবধানে চুপসে যায় বিএনপি।

কর্মসুচি শক্তভাবে বাস্তবায়ন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ফটো আপলোড করে নেতা কর্মীরা তৃপ্তির ঢেকুর তোলেন।

আরও পড়ুন  যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে মানুষের অবস্থারও উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

 

সর্বশেষ সংবাদ