সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০ গাড়ি থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৯০০ গাড়ির মধ্যে ৪৬৪টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। এ ছাড়া ৫০টি গাড়ি ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে থাকবে। ওবায়দুল কাদের আরও বলেন, এবার ঈদের ৭ দিন আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদে যানজট প্রবণ এলাকায় এবার আনসার সদস্য নিয়োগ করা হবে। বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি