বিবিয়ানাবাসীর আন্দোলন স্থগিত

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৭

প্রতিনিধি নবীগঞ্জ:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ জেলায় অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এর স্থানীয় জনতাদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পিডিবির লোকজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে এলাকাবাসীর দাবি ও সমস্যার ভিত্তিতে পিডিবির লোকদের সাথে এক সমঝোতা হয়েছে। বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এলাকা ও তার আশ- পাশের লোকজনদের বিগত দিনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে পিডিবির লোকজনদের সাথে শর্ত সাপেক্ষে এলাকার আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন স্থগিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।

 

ওই সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট আলমঙ্গীর হোসেন চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান হারুন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য মোঃ শাহেল মিয়া, মোঃ দুলাল আহমেদ, মোঃ খালেদ আহমেদ জজ , ইকবাল আহমেদ, সাবেক ইউপি সদস্য মোঃ সুজন মিয়া , ইউপি সদস্য উস্তার মিয়া, এবং পিডিবির পক্ষে ছিলেন নির্বাহি প্রকেীশলী সজল, উপ- প্রকল্প পরিচালক বিদু ভুষন শাহা, সাইদুর রহমান, জুনায়েদ রুশনি, সহ এলাকার গন্যমান্য লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ