জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 12:44 PM, January 21, 2021

জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ যুবককে গ্রেপ্তার করে বুধবার জেল হাজতে পাঠায় পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ ও তরুণীর মায়ের দায়ের করা মামলা সূত্র জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের আফরোজ আলীর বখাটে ছেলে আনছার আলী (২৬) গত ১৫ জানুয়ারি ১৬ বছরের এক তরুণীকে সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে বখাটে আনছার আলী তরুণীকে বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

‌জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, তরুণীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে পাটলী এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে ও তরুণীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ