“লিটু তুমি কার?’

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক: মরেও  দলীয় পরিচয় সঙ্কটে ছাত্রলীগ কর্মী লিটন আহমদ লিটু (২৫)। কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে লিটু ছাত্রলীগ কর্মী। হত্যাকারীর শাস্তি চাই। জেলা ছাত্রলীগ বলছে লিটু ছাত্রলীগের কেউ না। লিটুর প্রাণ গেল কেন, কার জন্য? হায় ছাত্রলীগ।

বিয়ানীবাজারে সরকারী কলেজে নিহত লিটু ছাত্রলীগের কর্মী বলে দাবী করেছেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জাকির হোসেন। তিনি বলেন, লিটুকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা ছাত্রলীগের কেউ না। তিনি জড়িতদের শাস্তি দাবী করেন।

আর ছাত্রলীগ সিলেট জেলা শাখা বলছে ভিন্ন কথা। গন মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহত লিটু ছাত্রলীগের কর্মী নয়। সে বহিরাগত সন্ত্রাসী। লিটু তার নিজের অস্ত্রের গুলিতেই মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় লিটু কলেজের ছাত্র নয়। তারপরও সে অবৈধ ভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করে। তখন অবৈধ এই অস্ত্রের ম্যাগাজিন লোড করতে অসাবধানতাবশত নিজের গুলিতে নিজেই নিহত হয় লিটু ।  জেলা ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে এমন বক্তব্যে প্রশ্ন শুধু একটাই, লিটু তুমি কার?

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ