সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮
প্রভাতবেলা সংবাদদাতাঃ জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় গোপন বৈঠককালে তাদেরকে আটক করা হয়। এ সময় পাঁচটি পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) সকালে শহরের ইটাগাছা ও পলাশপোল মধু মোল্লার ডাঙ্গি থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন সাতক্ষীরা পৌরসভা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ মোল্লা (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৩২), শহরের ইটাগাছার মৃত আব্দুল কাদেরের ছেলে মেহেরুল্লাহ (৪৫), পৌরসভার সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সিদ্দিকি (৩৮), এক নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য এসএম হায়দার আলী (৫৫), কামালনগর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২২), শিবির কর্মী মোখলেছুর রহমান (৩০), সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শিবিরের কর্মী রাসেল ইকবাল (২৮) ও সাতক্ষীরা পৌরসভার রইচপুরের শিবির কর্মী মো. আলামিন (২০)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি