সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: জুমার নামাজ থেকে বের হওয়ার পর পরই রাজধানীর বাড্ডায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ফরহাদ হোসেন (৫০) বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ শুক্রবার উত্তর বাড্ডার পূর্বাঞ্চল আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম প্রভাতবেলাকে বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। ফরহাদ হোসেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর পরই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
‘হাসপাতালে নেওয়া হলে ফরহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে’, যোগ করেন পরিদর্শক নজরুল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি