সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে সোমবার (২৯ অক্টোবর) রায় ঘোষণার পরপরই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল বেড় করে দলটির নেতাকর্মীরা।
এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর (উত্তর) বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটি নিয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তারা রায়ের প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।
রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি