সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, তৃনমূল সংগঠন হচ্ছে বিএনপির প্রাণ। তাই তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। এলক্ষ্যে জেলার আওতাধীন সবকটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আহ্বায়ক কমিটি ইতোমধ্যে দল পূণগর্গঠনে কাজ করে যাচ্ছে। ফলে তৃনমূল বিএনপি ক্রমশই চাঙ্গা হচ্ছে। ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দলের এই ক্রান্তিলগ্নে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমম্বয়ে সকল ইউনিট কমিটি গঠন করতে হবে।
রোববার (৮ নভেম্বর) সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
কামরুল হুদা জায়গীরদার আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অতীতের ন্যায় এখনও নেতৃত্বেও প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। তবে কোন অবস্থাতেই প্রতিহিংসাকে স্থান দেয়া যাবেনা। সকল ভেদাভেদ ভুলে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে জেলা বিএনপির একটি সার্থক কাউন্সিল উপহার দিতে উপজেলা ও পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা ও পৌর আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সভায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করা হয় ও তার মাগফেরাত কামনা করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়কের ইন্তেকালে পদশুন্য হওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা নেতৃবৃন্দের সুপারিশক্রমে ও জেলা নেতৃবৃন্দে সিদ্ধান্তক্রমে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজী তফজ্জুল হোসেনকে আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়। সভায় ইতোমধ্যে যেসকল ইউনিটের কার্যক্রম সন্তোষজনক সেসব ইউনিট নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া সেকল ইউনিটে কার্যক্রমে মন্থরগতি পরিলক্ষিত হয়েছে সেসব ইউনিট নেতৃবৃন্দকে কার্যক্রম জোরদারের নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও সভায় জেলার আওতাধীন সকল ইউনিটের কার্যক্রম মনিটরিংয়ের জন্য টীম গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সকল ইউনিট কমিটি গঠন ও প্রতিটি স্তরে দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, ময়নুল হক চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ প্রমুখ।
উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার আহ্বায়ক একেএম তারেক কালাম, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক ডা: আব্দুল গফুর, বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক নজরুল খান, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক হাজী আব্দুল মনাফ, ওসমানীনগর উপজেলা আহ্বায়ক শেখ জরিদ আহমদ, বালাগঞ্জ উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ, কানাইঘাট উপজেলা আহ্বায়ক আব্বাস উদ্দিন চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর আহ্বায়ক হাসান ইমাদ, বিয়ানীবাজার পৌর আহ্বায়ক নুরুল হুদা বাবুল, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য হাজী শাহাব উদ্দিন ও বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য জালাল উদ্দিন চেয়ারম্যান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি