সিলেট | |
প্রকাশিত: 4:55 PM, February 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:: সিলেট নগরীর কাষ্টঘর থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী পাখি রানী (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার পর কাষ্টঘরের সুইপার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল পাখি রানীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত পাখি রানী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামী এবং তাকে গ্রেপ্তারের পর সিলেট মহানগর পুলিশের (এসমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৯ ।
প্রভাতবেলা /০৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি