ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: 2:11 PM, February 8, 2020

ছেলের হাতে বাবা খুন

 

প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামসুর রহমান ঢালী। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।

 

স্থানীয়রা জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় সংঘাত ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা শামসুর রহমান ঢালী।

 

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ