সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
কাতারে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক বাংলাদেশি। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেলেন দুই বাংলাদেশি। তাদের মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে সেখানে বসবাসরত প্রবাসীদের মধ্যে।
এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে আছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন।
কাতারে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে গেলো শনিবার করেনায় এক বাংলাদেশি মারা যান। কাতারে মারা যাওয়া দু’জনই প্রবাসী বাংলাদেশি হওয়ায় আতঙ্কিত প্রবাসীরা।
কাতারে আর কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হয়, সেজন্য সচেতনতার পাশাপাশি দেশটির সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ কমিউনিটি নেতাদের।
কাতারে এ পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের অন্তত ৬০ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের বেতন সরকারের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলমান সঙ্কটে কাতারে অবৈধভাবে থাকা প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি