সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
প্রতিনিধি, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সদস্যের গুলিতে বদরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। বিজিবির দাবি, সে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। চোরাকারবারিরা পাচারের পণ্য ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর হামলা চালালে এই গুলির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার হাজীপুর ইউনিয়নে শুনকাবি গ্রামে মনু নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের শাহ আত্তর আলীর ছেলে। বিজিবি জানিয়েছে, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী ৪৬ আলীনগর বিজিবি ক্যাম্পের এক সৈনিকের গুলিতে ওই যুবক নিহত হয়েছে।
কুলাউড়া উপজেলার ৪৬ বিজিবি আলীনগর ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, ভারতীয় নাসির বিড়ি নৌকা বোঝাই করে মনু নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলেন তখনই চোরাকারবারিরা ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে বিড়ির দুটি বস্তা ছিনিয়ে নেয়। পরে দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করেন। ঘটনাস্থল থেকে দুই লাখ নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল জানান, নিহত বদরুল কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত বছর এএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। কেউ তাকে চোরাচালান কাজে ব্যবহার করে থাকতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি