সিলেট | |
প্রকাশিত: 1:19 AM, May 18, 2020
মকিস মনসুর,সোয়ানসী,ওয়েলস থেকে: বৃটেনের সোয়ানসীর কমিউনিটি লিডার গোলাম আবু সালেহ সুয়েব আর নেই। ১৭ মে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় সোয়ানসী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। করোনায় কেড়ে নেয়া বাঙালী প্রাণের সাথে সংযোজন হলো আরেকটি নাম। মৌলভীবাজারের এ সন্তানের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটালো ঘাতক করোনা।
গোলাম আবু সালেহ সুয়েব এর দেশের বাড়ী মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামে। তিনি ছিলেন বৃটেনের ওয়েলসের সোয়ানসী শহরে বসবাসকারী সোয়ানসী আওয়ামী লীগের সাধারন সম্পাদক। এছাড়া তিনি মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি , গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলসের উপদেষ্টা এবং ওয়েলস বিসিএর ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছিলেন।
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক গোলাম আবু সালেহ সুয়েব দীর্ঘ দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মহান আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবাইকে মনসুর মিডিয়ার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি