করোনায় আক্রান্ত ২৫ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ৩৭০

প্রকাশিত: 4:02 PM, May 19, 2020

করোনায় আক্রান্ত ২৫ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ৩৭০

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩৭০ জন।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৫১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩৭০ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪০৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৯৯৩ জন।

আরও পড়ুন  বেগম জিয়ার বিরুদ্ধে আরও দুই মামলার চার্জশীট

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৮ লাখ ১ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ১৮ হাজার ৪৬৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ লাখ ১৬ হাজার ৩৫৯ জন।

সর্বশেষ সংবাদ