জকিগঞ্জে ছেলের হাতে মা খুন

প্রকাশিত: 9:08 PM, June 2, 2020

জকিগঞ্জে ছেলের হাতে মা খুন

 

প্রতিনিধি, জকিগঞ্জ:

 

সিলেটের জকিগঞ্জে ছেলের হাতে বৃদ্ধ মা খুন হয়েছেন। নিহত বৃদ্ধ ছয়রুন বেগম (৬৫)। উপজেলার বিরশ্রী ইউনিয়নের বিপকগ্রামে এ ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, পারিবারিকভাবে ঝগড়া করে সোমবার রাত ১০টার দিকে ছয়রুন বেগমকে তার একমাত্র ছেলে আবিদ হোসেন (৩০) ‘বটি দা’ দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

 

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

স্থানীয় ইউপি সদস্য মুহিবুর রহমান জানিয়েছেন, আবিদ হোসেন বিদেশ ফেরত। প্রায় সময় সংসারে ছেলে ও মায়ের মাঝে ঝগড়া হতো। এ ঝগড়াকে কেন্দ্র করেই বটি দা দিয়ে মায়ের উপর আক্রমণ চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।

 

জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুশংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলেকে বটিদা’সহ আটক করা হয়েছে। ময়নাতদন্ত করে বৃদ্ধার লাশ দাফন করা হবে। নিহত ছয়রুন বেগমের মেয়ে রুসনা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  দক্ষিণ সুরমা থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ