সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শায়েস্তাগঞ্জের এক বৃদ্ধ ও আজমিরীগঞ্জের ২ কিশোর রয়েছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আছকির মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
শনিবার (৬ জুন) সকাল ৯ টায় আছকির মিয়ার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফ কে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বজ্রপাতে মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরও দুই কিশোর নিহত হয়েছেন। এর মধ্যে নিহত মারফত আলী রনিয়া গ্রামের মৃত মালিক মিয়ার ছেলে এবং রবিন মিয়া একই গ্রামের আবেদ আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- মৃত মো. মন্নর আলী মিয়ার ছেলে মাহাবুর মিয়া (১৩), মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (১৫) ও ইছাক মিয়ার ছেলে আলামিন (১৮)।
আজমিরীগঞ্জ থানা পুলিশ জানায়- সকালে তারা ৫ জন উপজেলার রনিয়া গ্রামের পাশের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে ৯ টার দিকে আকস্মিক বজ্রপাতে সবাই আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি