সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ:
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আল আমীন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমীন উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর দিপন। তিনি বলেন, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবক নিহত হয়েছে। বিস্তারিত জানতে দূর্ঘটনাস্থলে সিলেট রেলওয়ে থানা পুলিশের একটি দল গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ শনিবার দিকে উপজেলার উস্তারের ও মোস্তফার সড়কের রেলওয়ের মধ্যেখানে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। এই সময় তার দেহ ছিন্নভিন্ন টুকরা রেলওয়ের আশেপাশে পাওয়া যায়। তবে কিভাবে আল আমিন ট্রেনের নিচে কাটা পড়ে সেই তথ্য এখনো পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি