সিলেট | |
প্রকাশিত: 5:35 PM, September 15, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে দেশে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৬ জনই পুরুষ এবং নারী ৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮০২ জনে। পরিসংখ্যান বলছে, মোট মৃত্যুর ৭৭ দশমিক ৯৭ শতাংশ পুরুষ এবং ২২ দশমিক শূন্য ৩ শতাংশ নারী।
আজ মঙ্গলবার দেশে করোনা শনাক্তের ১৯২তম দিন। যদিও মাসখানেক আগে থেকেই সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনার নানা নির্দেশনা দৃশ্যমান। তবে কমেনি সংক্রমণ কিংবা মৃত্যুর কোনটিই।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯৪টি ল্যাবে পরীক্ষা করা ১৪ হাজার ৫০টি নমুনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭২৪ জন। যাতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে। অন্যদিকে নতুন ২ হাজার ৪৩৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট প্রাণহানির ৩ হাজার ৭৪৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৮ জন নারী। আক্রান্ত ও মৃতের সংখ্যায় ঢাকা বিভাগই সবচেয়ে এগিয়ে।
গত ২৪ ঘণ্টায় করোনার শিকার হয়ে মৃত্যুবরণ করা ৪৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি