সিলেট | |
প্রকাশিত: 8:14 PM, October 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহাবার গ্রেপ্তার হয়েছেন। বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী।
সবুজ আল সাহাবার বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন। ওই দিন রাতেই সবুজকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। একই মামলায় ধর্ষণে সহযোগিতা করায় বিবি ফাতেমা নামে এক তরুণীকেও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। অভিযুক্তের বিরুদ্ধে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি