ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

প্রকাশিত: 7:22 PM, November 30, 2020

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

প্রভাতবেলা প্রতিবেদক:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোরসালীন নোমানী ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট।

দিনব্যাপী এ ভোটগ্রহণ শেষে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনারের অন্যতম সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন।

ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ