কবীর আহমদ সোহেল ♦ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা অপরিহার্য। পেশাগত দক্ষতা না থাকলে ভালো অনুসন্ধানী সাংবাদিকতা হয়না। সাংবাদিকতার পেশাগত চ্যালেন্জ মোকাবেলায় দক্ষতার অপরিহার্যতা রয়েছে।
ড. ইফতেখারুজ্জামান ২৫ জুলাই ২০২৬, শনিবার টিআইবির আয়োজনে সিলেট বিভাগের নির্বাচিত ৪১ জন সাংবাদিকের অংশগ্রহণে “অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সূচনা বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এই উদ্যেশ্য নিয়ে এধরনের আয়োজন।

টিআইবি আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একাংশ
এই প্রশিক্ষণ পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি রিপোর্টিংয়ের গুণগত মানের উন্নতি ও সমৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণ আগামীতে সংবাদ পরিবেশনকে আরো পরিশীলিত ও গ্রহণযোগ্য করে তুলতে সহায়ক হবে।
সকাল ০৮:৩০ টায় নগরীর হোটেল ক্রাউন পার্ক -এ শুরু হওয়া কর্মশালা বিরতিহীন ২ টা পর্যন্ত চলে।
অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনায় অংশ নেন টিআইবি’ র পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা ও টিআইবি’র ডেপুটি কো অর্ডিনেটর জাফর সাদিক।
‘ ইউজ অব অপেন ডাটা ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’- বিষয়ে টিআইবি পরিচালক তৌহিদুল ইসলাম এর আর আলোচনা ছিল অত্যন্ত সারগর্ভ প্রাণবন্ত এবং সময়ের অতীব গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণার্থীরা তাঁর আলোচনা উপভোগ করেছেন সানন্দ চিত্তে।
বদরুদ্দোজা বাবু’ র ‘ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’- বিষয়ের চুলচেরা বিশ্লেষণধর্মী আলোচনাও ছিল বেশ চমৎকার।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন ড. ইফতেখারুজ্জামান।
মধ্যাহ্ন ভোজ, আকর্ষণীয় ব্যাক ব্যাগ, পেনড্রাইব, ডেটা সাংবাদিকতা সহায়িকা সংকলন সহ চমৎকার উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার পরিসমাপ্তি।