শৈত্যপ্রবাহ শুরু, বাড়বে শীতের প্রকোপ

প্রকাশিত: 5:06 PM, December 8, 2020

শৈত্যপ্রবাহ শুরু, বাড়বে শীতের প্রকোপ

প্রভাতবেলা ডেস্ক:

সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীতের প্রকোপ। মঙ্গলবার উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খবর: বাসস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সর্বশেষ সংবাদ