সিলেট | |
প্রকাশিত: 2:43 PM, December 14, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়ের বাসা থেকে রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
এদিকে এ ঘটনায় পুলিশ নিহতের চার স্বজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে। আটকৃতরা হলো- রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, মেয়ে ফারিয়া আক্তার ও তার ছেলে আল আমিন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন মা রেজিয়া। ভোরে ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার মেয়ে-মেয়ের স্বামী ও দুই নাতি-নাতনিকে আটক করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি