সিলেট | |
প্রকাশিত: 1:15 PM, March 3, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাশিদুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ-পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক রাশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠপাড়ার মৃত মাদার আলীর ছেলে।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উপজেলার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় নিয়ে যাচ্ছিল রাশিদুল। পথিমধ্যে মুন্সিগঞ্জ-পশুহাটের ভাই-বোন স্টোরের সামনে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালক রাশিদুল ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ট্রাক্টর চালানোর সময় ঘুমিয়ে পড়ায় হয়তো ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর দৈনিক অধিকারকে জানান, নিহত রাশিদুলের লাশ প্রথমে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি