সিলেট | |
প্রকাশিত: 1:43 PM, June 14, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
ওসির পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী গণমাধ্যমকে জানান, শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে ওই থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।
সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান ওই আদেশের কথা ওসিকে জানালে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু এরপর ফোন ও ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে তলব করেন আদালত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি