সিলেট | |
প্রকাশিত: 12:48 PM, August 10, 2021
আগামী ২০ আগস্ট বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। সোমবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতেদেশের কোনো জায়গায় মহররম মাসের চাঁদ দেখা যায়নি ঘোষণা করে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। ♦ প্রভাতবেলা ডেস্ক♦
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
হিজরি সালের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি