সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
সুনামগঞ্জ—১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮ টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০।
সুনামগঞ্জ—৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এই আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে মাত্র চার হাজার ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ—৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৪০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ৯১ হাজার ৫৮৮।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি