ময়মনসিংহে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশিত: 2:51 PM, October 6, 2023

ময়মনসিংহে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। শুক্রবার (৬ অক্টোবর) সকালে মাছের খামারের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, বৃষ্টিতে মাছের খামারে কাজ করতে গিয়ে বজ্রপাতে তারা মারা যান।

আরও পড়ুন  ডাকসুঃ চমকের পর চমক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ