পুকুর পাড়ে মিলল যুবকের রক্তাক্ত লাশ

প্রকাশিত: 3:06 PM, January 6, 2024

পুকুর পাড়ে মিলল যুবকের রক্তাক্ত লাশ
প্রভাতবেলা ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রক্তাক্ত অবস্থায় খায়রুল ইসলাম (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ভুষিরবন্দর বাজারের পাশে পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত খায়রুল ইসলাম উত্তর তেতুলিয়া গ্রামের দিবর পাড়ার বাবলু হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, খায়রুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এবং তার বিশেষ অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ