সিলেট | |
প্রকাশিত: 10:01 PM, April 3, 2024
বুধবার বিকালে সদর উপজেলার রুহিয়া সালেহীয়া দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে বিএনপির সদ্য প্রয়াত জেলা সভাপতির কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
প্রয়াত নেতার স্মৃতিচারণ করে ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি অসহায়-নিপীড়িত মানুষের অধিকারের জন্য সব সময় সংগ্রাম করেছেন। এ লড়াই করতে গিয়ে তিনি মারা গেলেন। যখন তিনি অসুস্থ হলেন এ সংবাদটি আমি কারাগারে বন্দি অবস্থায় জানতে পারি। তিনি চিকিৎসা নিতে গেলেন ভারতে। এ সময় আমার সঙ্গে কথা হলে তিনি জানান সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু ফিরে এলেন, ‘তবে লাশ হয়ে’- এ কথা বলতেই অঝোরে কেঁদে ফেলেন মির্জা ফখরুল।
উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।
এরপর বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগ দেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ অতীতে যখন ক্ষমতায় ছিল তখনও সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আবারও একই কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে ফ্যাসিস্ট এই সরকার।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি