সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হন মৃত লাল মিয়ার ছেলে আবুল হাশেম (৬২), তার স্ত্রী দিলোয়ারা বেগম (৫০) ও প্রতিবেশী মৃত আবদুস ছাত্তার মাঝির স্ত্রী মিনু আরা বেগম (৭০)। হামলায় আহত হন আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ সিফাত (২১)।
এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ বলেন, জমি নিয়ে আবুল হাশেমের সঙ্গে মোহাম্মদ আলীর ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. এনামুল হক বলেন, রাত ১১টার দিকে দুই নারীসহ তিনজনকে ছররা গুলিবিদ্ধ এবং পিটুনিতে আহত এক তরুণকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি