সিলেট | |
প্রকাশিত: 9:42 AM, May 6, 2024
ওই যুবকের নাম জিসান আহমেদ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান সংলগ্ন এলাকায় থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এটি আত্মহত্যা কি না তা নিশ্চিত না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, গাছে মরদেহ ঝুলতে দেখে নিরাপত্তা শাখায় খবর দিলে আমরা আশুলিয়া থানা পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহ শনাক্ত করা গেছে। পরবর্তী বিষয়গুলো পুলিশ দেখবে।
এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করতো। গতকাল তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস দিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি