সিলেট | |
প্রকাশিত: 7:03 PM, May 19, 2024
রোববার (১৯ মে) সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে সেখানে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফ’র একটি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ৩ জন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ’র আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা গেছে। পরে সেখান থেকে কেএনএফ’র ৩ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছে এবং ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের করা হয়। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা দেড় মাসেও উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি