সিলেট | |
প্রকাশিত: 12:43 AM, December 11, 2018
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমাবেশ পালন করছিল নারায়নগঞ্জে মহানগর বিএনপি। দেশের সব মহানগর ও সব জেলা সদরে তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণভাবে সমাবেশ করার ঘোষনা দেয় কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ ডিসেম্বর সোমবার নারায়নগঞ্জে মহানগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নারায়নগঞ্জের খানপুরে বাস স্টপের পাশে সমবেত হয়েছিলেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, সাধারন সম্পাদক এটি এম কামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার ও মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজীব সহ আরও অনেকে। পরে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশ শুরু করে এবং তাদের উপস্থিত ও ছিলো উল্লেখযোগ্য। সমাবেশ চলাকালীন সমাবেশ মঞ্চের সামনে এসে হঠাৎ হাজির হন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের টিম। পুলিশ জানায়, ‘বিএনপির কিছু লোক পাশে থাকা বাস স্টপের ৪টি বাসে আগুন দেয় এবং ঐ জায়গার কিছু দোকান লুটপাট করে’। বিএনপি সভাপতি এডভোকেট আবুল কালাম পুলিশকে বলেন, ‘এই ঘটনার সাথে বিএনপি কোনভাবেই জড়িত নয়’। এরপরই পুলিশ তাদের উপর চড়াও হয় এবং বিএনপি নেতা কর্মীদের ১ মিনিটের মধ্যে জায়গা ত্যাগ করতে বলেন। বিএনপি নেতা কর্মীরা এতে অস্বীকৃতি জানালে পুলিশ ও মাথায় হেলমেট পরিহিত কিছু লোক একত্রে তাদের লাঠিপেটা করতে শুরু করে।
বিএনপি নেতা কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে একসময় পুলিশ টি আর গ্যাস ও রাবার বুলেট মারতে শুরু করলে বিএনপির নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। যার যার জীবন নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ঘটনাস্থলে সাধারন জনগন সহ বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মী আহত হয়।
নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটি এম কামাল জানান, ‘জেলা প্রশাসকের অনুমতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন। কিন্তু হঠাৎ কিছু হেলমেট পরিহিত আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী বাসে আগুন লাগিয়ে দিয়ে দোষ আমাদের উপর চাপিয়ে দেয় এবং সেই সাথে তারা সমাবেশ বন্ধ করার জন্য একজোট হয়ে পুলিশের সাথে মিশে আমাদের নেতা কর্মীর উপর লাঠিপেটা করতে শুরু করে। এ বিষয়ে জানতে জেলা প্রশাসককে ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি’
এদিকে নারায়নগঞ্জ সদর থানা পুলিশের ওসি কামরুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেন, ‘বিএনপি নেতা কর্মীরা উচ্ছৃঙ্খল আচরন শুরু করলে আমরা তাদের উপর টি আর গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করি’। তিনি আরও জানান, ‘এ ঘটনায় সদর থানার ১ জন এস আই ও ১ জন কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি