সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করা হবে। তবে এটি এখনই সংগ্রহের কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে।
সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।
আজিজ আহমেদ বলেন, প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের কোনো সমস্যা হলে আমরা সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করে থাকে। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি।
সেনাপ্রধান বলেন, দেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমাদেরও তিনি স্বপ্ন দেখিয়েছেন, তারই আলোকে লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। যেখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি