আজমিরীগঞ্জে সেচ্ছাসেবকদলের আহবায়কসহ আটক তিন

প্রকাশিত: 3:11 PM, November 7, 2023

আজমিরীগঞ্জে সেচ্ছাসেবকদলের আহবায়কসহ আটক তিন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার ( ৬ নভেম্বর) ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পৌরসভার আজিমনগর (মুন্সিহাটি)র বাসিন্দা মৃত আহমদ হোসেনের পুত্র ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হক (৩৮), নগর গ্রামের মৃত হানিফ উল্ল্যার পুত্র ও পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক আহবায়ক নেকবর মিয়া (৫৫) এবং শিবপাশা ইউনিয়নের আলী রহমানের পুত্র যুবদল নেতা মাহমুদুল হাসান লিটন।

 

পুলিশ সুত্রে জানাযায়, বিএনপি, জামায়েতের অঙ্গ সংঘঠনের নেতা কর্মী কতৃক ধ্বংসাত্মক কর্মকান্ড ও সরকারি কাজে বাধা প্রদান ও আক্রমণ করার দায়ে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ সহ ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা করে আজমিরীগঞ্জ থানায় একটি পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলা দায়ের করেন (মামলা নং ৩-০৬ /১১/ ২০২৩)। এরই প্রেক্ষিতে সোমবার ভোর রাতে উল্লেখিতদের আটক করা হয়।

আরও পড়ুন  সিলেটে শুকরের উৎপাত

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ